বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে মোটরসাইকেল ৪৮, ভারী যানবাহনে ২৪ ঘণ্টা চলাচলে নিষেধাজ্ঞা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে ৪৮ ঘণ্টা মোটরসাইকেল ও ২৪ ঘণ্টা ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ।
নিষেধাজ্ঞায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

২ জানুয়ারী/২৪ খ্রি: মঙ্গলবার বিকেল সোয়া ৫ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর পরিপত্রের প্রেক্ষিতে রংপুর মহানগরী আইন ২০১৮ এর ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ধারার বিধান মোতাবেক নির্বাচনী এলাকায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত যে কোনো ধরণের ভারী যানবাহনসহ ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলে নিষেধাজ্ঞা ও একইভাবে ৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা হতে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে গণবিজ্ঞপ্তিতে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল রয়েছে।
নিষেধাজ্ঞামুক্ত থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, সাংবাদিক ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সেই সাথে কতিপয় জরুরী পরিসেবা যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রম পরিচালনা কাজে ব্যবহৃত থাকবে। এছাড়াও জাতীয় মহাসড়ক, জরুরী পণ্য, ওষুধ, খাদ্য ইত্যাদি দ্রব্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে ব্যবহৃত যানবাহন, যেমন আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রদর্শন সাপেক্ষে) এবং দুরপাল্লা যাত্রী বহনকারী অথবা দুরপাল্লা যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের যেকোন যানবাহন।
এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র সাপেক্ষে) এর জন্য গাড়ি(জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com