বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক।-রংপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউনহলে রংপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ হয়েছে।
রংপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড রংপুর জেলা শাখার পরিচালক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সুইট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য আবু তালহা বিপ্লব।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রংপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-মামুন। সার্বিক তত্বাবধানে ছিলেন রংপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিনিয়র সহ সভাপতি নেওয়াজ শরীফ খাঁন জয়। এসময় রংপুর মহানগরীর আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com