বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪১৫ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের বদরগঞ্জ উপজেলার পল্লীতে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোসফেকুর রহমান (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের শিকার ওই ভুক্তভোগীকে এক লাখ টাকা প্রদানের আদেশ দিয়েছেন বিচারক।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। এছাড়াও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর দায়ে আরও দশ বছর কারাদন্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় অভিযুক্ত আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, বদরগঞ্জের জামুবাড়ী গ্রামের দশম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোসফেকুর রহমান (২৪)। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি এবং পরে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেন । এতে মেয়েটি অন্তঃসত্ত¡া হয়ে পড়লে সে মোসফেকুর রহমানকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু মোসফেকুর বিয়েতে অস্বীকৃতি জানায় এবং জোরপূর্বক মেয়েটির গর্ভপাত ঘটায়।
এ ঘটনায় মেয়েটির বড়ভাই বাদী হয়ে ২০১০ সকালে ২২ মে মোসফেকুরকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ বছর মামলার বিচারকার্য চলার পর বুধবার রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রাস্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর এ্যাড.জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, জামিনে থাকা অবস্থায় অভিযুক্ত আসামি আদালতে হাজিরা দিয়েছিলেন। তবে রায় ঘোষণার দিনে তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচারক এ দন্ডাদেশ দেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com