বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর জেলা ও মহানগর ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩২২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে। রংপুর জেলা ও মহানগর ছাত্রলীগ এদিন বিভিন্ন কর্মসূচী উদ্যাপন করে।

সোমবার রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুমন সরকার ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম কাননের নেতৃত্বে জেলা ছাত্রলীগ এবং মহানগর ছাত্রলীগের সভাপতি শাফিয়ার রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফের নেতৃত্বে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ১০টায় নগরীর কাচারী বাজারস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। বিকেলে বিকালে কেক কাটা শেষে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের অনুষ্ঠান প্রচার করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিক হাসান, শরিফুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ আহম্মেদ, সোহেল রানা সনি, সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির আহম্মেদ, বেলাল হোসেন আপেল, দপ্তর সম্পাদক আলামিন হোসেন টুটুল ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ, মহানগর ছাত্রলীগ নেতা সজিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com