বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আফজালুর আর নেই বিভিন্ন মহলের শোক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৮৯ বার পঠিত

রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক।- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আফজালুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার জুমার নামাজের পর রংপুর নগরীর মুলাটোল জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তার মরদেহ নগরীর স্টেশন রোডের কমিউনিস্ট পার্টি জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন করেন।পরে মরদেহ গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলার চন্দনপাটে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ-আসর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এর পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কমরেড আফজালুর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর পাশাপাশি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।
তার মৃত্যুতে রংপুরসহ দেশের বাম রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের শোকবার্তায় বলা হয়েছে কমরেড আফজালুর রহমান একজন মুক্তিকামী দেশপ্রেমিক ও প্রগতিশীল আদর্শবান মানুষ ছিলেন।
আফজালুর রহমান মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ রংপুরের বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতরা শোক প্রকাশ করেছেন।
এছাড়াও শোক জানিয়েছে রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, তাজহাট থানা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com