বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর বিভাগের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২১৪ বার পঠিত

রংপুর থেকে  বজ্রকথা প্রতিনিধি সোহেল রশিদ।- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম পর্যায়ে রংপুর বিভাগের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত পনেরো বছরে দেশের আর্থসামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু সমাজের অসংগতি এখনো দূর হয়নি। তাই জনপ্রতিনিধিগণকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ-সহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে রংপুর বিভাগের ১৯ উপজেলা পরিষদের নব নির্বাচিত ১৯ জন চেয়ারম্যান ও ৩৮ জন ভাইস চেয়ারম্যান শপথগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com