বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর মহানগর কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুর মহানগর নব গঠিত কমিটির পরিচিত সভা গত মঙ্গলবার রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি রংপুর সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, উক্ত পরিচিতি সভায় কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টুর সঞ্চলনায় বক্তব্য রাখেন মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম চৌধুরী, মাহামুদুল হাসান, আখেরুজ্জামান মানু, রবিউল ইসলাম মাষ্টার, আব্দুর বারী, মনির হোসেন, ইশরাফিল চাঁন, সদস্য রোস্তম আলী, সাইফুল ইসলাম, রাকিবুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহিনুর ইসলাম শাহিন ও মোঃ শাহিন প্রমুখ। এসময় নব গঠিত মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়াড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সহ চলমান আন্দোলনের ১০ দফা দাবি আদায় ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রেজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মোঃ সামাদ।
এর আগে গত ১২ মার্চ কেন্দ্রীয় কৃষক দল সভাপতি কষিবিদ হাসান জাফর তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রংপুর মহানগরে কৃষক দলের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com