বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি।- প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাব রংপুরের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২১) সন্ধায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচনকালীন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটি দ্রæত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। বৃহস্পতিবার সন্ধায় রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেনের আহবানে এবং সাবেক সভাপতি মাছুদ উর-উর রহমান মিলুর সভাপতিত্বে ক্লাবের গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদ এর ঘ ধারা অনুযায়ী এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ড এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে গঠনতন্ত্রের ১৬ অনুচ্ছেদের ‘ক’ ধারা অনুযায়ী সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিকে (২০১৯-২১) বিলুপ্ত ঘোষনা করা হয়।সাধারণ সভায় ক্লাবের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুযায়ী সাবেক সিনিয়র সহ-সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বিজেনস স্ট্যান্ডার্ড, সিএনআই এর রংপুর ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজুকে আহবায়ক এবং দৈনিক নতুন স্বপ্নের সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী সাঈদকে সদস্য সচিব করে ৫ সদস্যের নির্বাচনকালীন আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সদস্যরা হলেন, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আখিরার সম্পাদক মাছুদ-উর রহমান মিলু, সাবেক প্রচার সম্পাদক ও এশিয়ান টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানী এবং সাবেক ক্রিড়া সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিনের স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম সুমন।সাধারণ সভায় নতুন সদ্যদের অনুমোদন দিয়ে পুড়াতন ও নতুন সদস্যদের তালিকা আহবায়ক কমিটির কাছে হস্তান্তর করা হয়। আহবায়ক কমিটি গঠনতন্ত্রের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন পরিচালনা এবং দ্বায়িত্বভার হস্তান্তর করবে বলেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com