মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন সাইফুল ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
  ২১ ডিসেম্বর /২৫খ্রি: রবিবার  বিকাল ৩টায় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তার কার্যালয় থেকে  মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুনবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু মন্ডলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনকে ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। আমরা আশা করছি নির্বাচন যথাযথ সময়েই অনুষ্ঠিত হবে।”
এর আগে তিনি মধ্যযুগের প্রখ্যাত কবি হেয়াত মামুদের কবর জিয়ারত করেন এবং ২৪-এর শহিদ আবু সাইদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com