মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রাজধানীর নাখালপাড়ায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৭৫০ বার পঠিত

ষ্টাফ রিপোর্টর ।- রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ৮৫ নাখালপাড়ার একটি বাসার ঘরের দরজা ভেঙে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী আসমত আলী (৪৫) ও তার স্ত্রী একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ফারজানা (৩২)। আসমতের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ও ফারজানার মৃতদেহ ঘরের মেঝেতে পাওয়া যায়। পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর আসমত আত্মহ্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহমুদ খান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত দম্পত্তির ১৫ বছর বয়সী সন্তান ফোন করে পুলিশকে জানায়, বাবা-মায়ের ঘর থেকে তারা কোনো সাড়া-শব্দ পাচ্ছে না। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। তেজগাও জোনের ডিসি মোঃ হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com