মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন কিমের বোন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৭৫৪ বার পঠিত

রাষ্ট্রটির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো জং । উত্তর কোরিয়ার ওপর নজরদারি করা দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) সূত্রমতে, ইয়ো হতে যাচ্ছেন উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে এমন প্রতিবেদন করেছে সিএনএন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিইং কিয়ং-দো মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বলেছেন, সম্ভবত ইয়ো বর্তমানে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দলের , অর্গানাইজেশন অ্যান্ড গাইডেন্স বিভাগের (ওজিডি) দায়িত্বে আছেন। উত্তর কোরিয়ার খবরাখবর রাখেন এমন বিশেষজ্ঞরা বলছেন, এই বিভাগের দায়িত্ব হলো, ওয়ার্কার্স পার্টির ৩০ লাখ সদস্যের ওপর নজরদারি করা। এসব সদস্য রাষ্ট্রপ্রধান উনের প্রতি অনুগত কি না, তা পরখ করাই এই বিভাগের প্রধান কাজ।কিম জং উন ‘কোমায়’ চলে গেছেন বা তিনি গুরুতর অসুস্থ বাজারে এমন গুঞ্জন থাকলেও উত্তর কোরিয়া এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি। গত ১১ এপ্রিল সরকারি এক অনুষ্ঠানে সর্বশেষ দেখা গিয়েছিল ৩৬ বছর বয়সী কিমকে। এরপর গুঞ্জন উঠেছিল তিনি মারা গেছেন। তখন পিয়ংইয়ং কিম জং-উনের কিছু ছবি প্রকাশ করে দাবি করে, তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে, তিনি সুস্থ আছেন। এমন আলোচনা চলার মধ্যে হঠাৎ একদিন প্রকাশ্য আসেন কিম জং-উন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com