মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রাষ্ট্রপতির ছেলে পরিচয় দানকারী ডিবি’র হাতে হাতে গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৮১৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কখনো সংসদ সদস্য আবার কখনো রাষ্ট্রপতির ছেলে হিসেবে নিজের পরিচয় দিতেন তিনি। এই পরিচয়ে তদবির করতেন বিভিন্ন অফিস-আদালতে। এভাবেই প্রতারণার জাল বিছিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করার পর অবশেষে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন দুর্ধ্ষ এই প্রতারক। তার নাম মো. তাজুল ইসলাম। তিনি জেলার ইটনা উপজেলার বাদলা গ্রামের মৃত জিয়াউল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরই কোনাডাংগর এলাকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে তার নাম-পরিচয় নিশ্চিত করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এর ফেসবুক পেজে বলা হয়েছে, প্রতারক মো. তাজুল ইসলাম নিজেকে কখনো এমপি আবার কখনো রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে বিভিন্ন অফিসে তদবির করে মানুষদের প্রতারিত করতো। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com