পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- ৬ ডিসেম্বর/২৫ খ্রি: শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের বাবুনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
এদিন জিয়ারত শেষে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন।
এ সময় বাবনপুরে উপস্থিত ছিলেন, রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ বিভিন্ন গণ-মাধ্যমে কর্মরত সাংবাদিক ও সূধীজন।
উল্লেখ্য ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ তৎকালীন সময়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র আবু সাঈদ পীরগঞ্জের সন্তান।
Leave a Reply