বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শিক্ষার্থীদের বেতন মেসভাড়া মওকুফের দাবিতে রংপুরে ছাত্রফন্টের র‌্যালী ও সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৫৭৭ বার পঠিত

রংপুর প্রতিবেদক।-  করোনাক্রান্তিতে রংপুরে শিক্ষার্থীদের বেতন, ফি এবং মেস ভাড়া মওকুফে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে র‌্যালী বের করে ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা। পরে কাচারী বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে করেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, ছাত্র ফ্রন্ট মহানগরের সহ-সভাপতি প্রহলাদ রায়, বেরোবি সভাপতি রিনা মুরমু, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায় প্রমুখ।
বক্তারা বলেন, করোনা বিপর্যয়ে অন্যান্য অনেক খাতের মত শিক্ষাব্যবস্থাও মারাত্বক ঝুঁকির মুখে। এমন পরিস্থিতিতে সরকার অনলাইন শিক্ষার নাম করে শিক্ষার্থীদের সাথে তামাশা করছে। সরকারের গার্মেন্টস মালিক-ব্যবসায়ীদের জন্য কোটি টাকা প্রণোদনা ঘোষণা করলেও শিক্ষার্থীদের বেতন ফি এবং মেস ভাড়া মওকুফে কোন প্রণোদনা দেয়নি। এ সময় করোনার চিকিৎসাসহ সকল নাগরিকের জন্য বিনামূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com