বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রংপুরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৫৬ বার পঠিত
Exif_JPEG_420

রংপুর প্রতিনিধি।- স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ও বাজেটে প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজে ১৫℅ ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগরীতে মানববন্ধন সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রবিবার সকাল ১১টায় নগরীর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ করে বাসদের সহযোগী ছাত্রসংগঠনটি। সমাবেশে ছাত্র ফ্রন্টের রংপুর মহানগর কমিটির আহবায়ক সাজু বাসফোরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট মহানগর কমিটির সদস্য রাজু বাসফোর, জয় বাসফোর, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমুখ। বক্তারা বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে পিছিয়ে পড়ছে, তাদের জীবনে বিরুপ প্রভাব পরছে। দেশে এখন স্বাস্থ্যবিধি মেনে সমস্ত অফিস -আদালত, হাট-বাজার, পরিবহন চলছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন চলবে না? বক্তারা আরো বলেন করোনা কালীন সময়ে বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় -কলেজে ১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে বড় বাধা হয়ে দাঁড়াবে। তাই শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার্থে কর বৃদ্ধি না করে বরং করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ, পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ, শিক্ষার্থীদের মেসভাড়া বাসাভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com