মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

শিমুলিয়া ফেরিঘাটে আবারও ভাঙন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১২ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি।- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় আবার ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯দিকে শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট এলাকার একটি অংশ নদীতে ভেঙে পড়ে। শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট এলাকার দেড় থেকে দুইশ’ মিটার অদূরে পদ্মা হোটেল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বড় একটি অংশ নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আবারও ভাঙনের হুমকিতে রয়েছে শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাটটি। বিআইডব্লিউটিসির একাধিক কর্মকর্তা জানান, এর আগে জুলাই ও আগস্ট মাসে দুই দফা পদ্মার ভাঙনে শিমুলিয়া ৩ ও ৪ নং ফেরিঘাট দুটির পল্টুনের অ্যাপ্রোচ সড়ক সহ প্রায় সাড়ে ৭ একর ভূমি নদীতে বিলীন হয়ে যায়। পরে সড়ক সংস্কার করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এদিকে নাব্যতা সংকটে গত ৩ সেপ্টেম্বর থেকে টানা ৯ দিন কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। শুক্রবার বিকেলে সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল। তবে নাব্যতা সংকটে তা ব্যাহত হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com