বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শিশুদের সুরক্ষার জন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে- গাইবান্ধার ডিসি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৭২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা রোববার (২৯ নভেম্বর) সার্কিট হাউস হল রুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় বিভাগের উপ পরিচালক (উপ-সচিব) মোছা. রোখছানা বেগম, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিউটের উপ-পরিচালক মো. আবদুল খালেক, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম পারভেজ সেলিম, জেলা এলজিসি কো-অডিনেটর মো. আবদুল হালিম প্রমুখ।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন বর্তমান সরকার শিশু বান্ধব সরকার। শিশুদের সুরক্ষার জন্য সমন্বিত উদ্যাগের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। তিনি শিশুদের মানসিক বিকাশে নিরাপদ পুষ্টি সম্মত খাদ্য ও স্বাস্থ্য পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন। তিনি জন্ম নিবন্ধন শতভাগ বাস্তবায়ন করার জন্য আহবান জানান। কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও মিডিয়া প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com