মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

শীর্ষ ধনীদের তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৫০ বার পঠিত

খ্যাতনামা ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস আমেরিকার শীর্ষ ধনী হিসেবে তালিকায় স্থান করে নিয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো শীর্ষ ধনীদের তালিকায় স্থান করে নিলেন। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস সম্প্রতি এ তালিকা প্রকাশ করে। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের অবনমন হয়েছে। ফোর্বসের তালিকার ৪শ জনের মোট সম্পদ দাঁড়িয়েছে ৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। করোনা মহামারীতে অর্থনীতি ধ্বংস হয়েছে, ১.৮ মিলিয়নের বেশি মানুষ চাকরি হারিয়েছে, তা সত্তে¡ও ধনী আমেরিকানরা তাদের অবস্থান ভালোভাবেই ধরে রাখতে সক্ষম হয়েছেন। জুম ভিডিও কমিউনিকেশন্সের চিফ এক্সিকিউটিভ এরিক ইউয়ান, যিনি বিশ্বব্যাপী ‘ঘরে বসে কাজ’-এর প্রবর্তক, তিনি এবার ১৮ নতুন ধনীর মধ্যে একজন। তার সম্পদ ১১ বিলিয়ন ডলার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান ৩৫২ নম্বরে নেমে গেছে। তিনি গত বছর ছিলেন ২৭৫ নম্বর ধনী। তার ৩.১ বিলিয়ন সম্পদ কমে নেমে এসেছে ২.৫ বিলিয়ন ডলারে। সম্পদের মধ্যে রয়েছে অফিস ভবন, হোটেল ও রিসোর্ট। এর সবই করোনা মহামারীতে ব্যাপক ধাক্কা খেয়েছে। তার যে মূল ব্যবসা ট্রাম্প অর্গানাইজেশন, এর মধ্যে ওই তিনটির প্রতিটিই আছে। ফোর্বসের সহকারী ব্যবস্থাপনা সম্পাদক কেরি ডোলান রয়টার্সকে এসব তথ্য দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com