বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনাকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ  -গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৫১ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় বলেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও মুখোমুখি এক অদৃশ্য ঝড়ের। নানান সূচকে দেশ যখন এগিয়ে যাচ্ছিল, সতিকারের সোনার বাংলা হয়ে উঠতে। ঠিক তখনি বৈশ্বিক মহামারির বাধা এসে হাজির। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই এখন পুরো জাতি। এর মধ্যেও থেমে নেই এর করালগ্রাস থেকে উত্তরণের চেষ্টা। যার নেতৃত্ব দিচ্ছে আমাদের সেই নেত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আর এই সবকিছুই সম্ভব হয়েছে যার নেতৃত্বে তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মুজিব শতবর্ষের উপহার হিসেবে ১৮ মে ২০২১ বুধবার বিকেলে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৮৪ লাখ টাকা ব্যয়ে দেউলী দোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনকালে এমপি গোপাল বক্তব্যে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, শিবরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমূল্য রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৭৯ লাখ টাকা ব্যয়ে শিবরামপুর সরকারি বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com