বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনা অবহেলিত প্রতিবন্ধীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অবহেলিত প্রতিবন্ধীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। এক সময় এই প্রতিবন্ধীদের অভিভাবক- পরিবার সকলে একটি বোঝা মনে করত। সেখান থেকে আজকে প্রতিবন্ধীরাও রাষ্ট্রের অধিকারী এ অবস্থায় উপনীত করেছেন বর্তমান সরকার। সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা, প্রতিবন্ধী ভাতা সকল কিছু প্রতিবন্ধীদের ক্ষেত্রে যে মমত্ববোধ, আন্তরিকতা এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধ জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন তা ইতিপূর্বে কোন সরকার পালন করেননি। আজকে জাতিসংঘের অটিজমের উপরে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২৯তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী এবং ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষ্যে কাহারোল উপজেলায় ১০ জন প্রতিবন্ধীকে ১০ টি হুইল চেয়ার ও ১৩ জন ভিক্ষুকের মাঝে নগত ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী ও কাহারোল থানার কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন।
এদিকে বীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২৯তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে ৩৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ভিক্ষুক তালিকাভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ২২ জনকে ১ লাখ ১০ হাজার টাকা ও ২ জন ভিক্ষুকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা মূল্যের দোকান ও মালামাল বিতরণ করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com