বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২৮৯ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। কৃষক ফসল ফলায়, আমরা খেয়ে বেঁচে থাকি। একটি সমাজ ও দেশের জন্য কৃষক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিল বাংলার কৃষকদের কিভাবে উন্নত করা যায়। জাতির পিতার রেখে যাওয়া স্বপ্ন তার জন্মশতবার্ষিকী উপলক্ষে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
২৮ নভেম্বর ২০২০ শনিবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি পুনর্বাসন ও প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫শ ৩০ জন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১শ ২০ এবং বিশেষ প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫শ ৬০ জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. নুর হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com