বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নির্ভয়ে নির্বিঘ্নে  রথ উৎসবে সকল মানুষ সমবেত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২১৩ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় বলেই লক্ষ-ভক্তদের সমাবেশে রথযাত্রা। ভারতে যখনই সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতায় এসেছে তখনই রথযাত্রা বিঘ্নিত হয়েছে। পুড়ির বিশাল জগন্নাথ দেবের মন্দিরে বারবার হামলা হয়েছে, লুটতরাজ হয়েছে এবং অসাম্প্রদায়িক মানুষরা জগন্নাথ দেবকে অনেক চেষ্টার পর রক্ষা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা আছেন বলে নির্ভয়ে নির্বিঘ্নে রথ উৎসবে সকল মানুষ সমবেত হয়েছে। জগন্নাথ দেব মন্দির থেকে বের হয়ে আজকের এই দিনে সকল ভক্তদের সাথে একাকার হয়ে যায়। এটাই সনাতনীদের বিশ্বাস। আজ ভক্তদের ভগবানের কাছে প্রার্থনা, দেশ ভালো থাকুক, জগত ভালো থাকুক, জগন্নাথ দেব জগতের সকল প্রাণীকে শান্তিতে রাখুক।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন উপলক্ষে রোববার (৭ জুলাই ২০২৪) দিনাজপুুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নে বড়ইল বনকলী মন্দির কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথিরর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বড়ইল বনকলী মন্দির কমিটির সভাপতি লক্ষীকান্ত রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. জর্জিস সোহেল, মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক শাহ মো. মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কাশেম আলী, ইউপি সদস্য শংকর চন্দ্র রায়, ইউপি সদস্য মো. কুসুম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com