বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনা ক্ষমতায় না এলে এদেশ উগ্র সাম্প্রদায়িক আবাস ভূমিতে পরিণত হতো – গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ২৫৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে এ দেশ একটি সা¤প্রদায়িক এবং উগ্র সা¤প্রদায়িক আবাস ভূমিতে পরিণত হতো। কারণ পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বাংলাদেশকে একটি সা¤প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবার হীন চক্রান্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসিত করা হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর হতে বাংলাদেশ সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন এবং সা¤প্রদায়িক স¤প্রীতি একটি উদাহরণ সৃষ্টি হয়েছে। সকল ধর্মের এবং জাতিসত্তা বিকাশের পুণ্যভূমি হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, প্রতিটি ধর্মের মূল বক্তব্য মনুষ্যত্ব, মানবতা বিকশিত ও সংরক্ষণ করা। যারা এটি উপলব্ধি করেন না তারা প্রকৃত অর্থে ধর্মান্ধ এবং তারা ধর্মকে অনুধাবন করেন না।

শনিবার (২৩ এপ্রিল ২০২২) দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে পঞ্চগড় আটোয়ারি উপজেলায় শ্রী শ্রী রাধা গৌর গিরিধারী গৌড়ীয় সেবা আশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রী শ্রী রাধা গৌর গিরিধারী গৌড়ীয় সেবা আশ্রমের সভাপতি শ্রী কমলেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, পঞ্চগড় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ রায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক তুষার কুমার চক্রবর্তী, মন্দির ভিক্তিক শিক্ষা কার্যক্রমেরর উপ-পরিচালক মো. হাবিবুল্লাহ হাবিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com