বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৮২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতা নারী। শুক্রবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে শেরপুর থানায় এই মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী নিজেই (মামলা নং ৩২)। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

এজাহার সুত্রে জানা গেছে, দুই সন্তানের জননী ওই নারী প্রায় এক বছর পূর্বে ইউপি চেয়ারম্যানের এক আত্মীয়কে ৫০ হাজার টাকা ধার দেন। চেয়ারম্যান ওই নারীর পাওনা টাকা আদায়ের করে দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানকে ফোন করলে তিনি তাকে বাসায় আসতে বলেন। শুক্রবার সন্ধ্যার দিকে ওই নারী শেরপুর শহরের জগন্নাথপাড়ায় চেয়ারম্যানের ভাড়া বাসায় গেলে চেয়ারম্যান আব্দুল ওহাব ওই নারীকে জোরপুর্বক ধর্ষণ করেন। পরে ওই নারী শেরপুর থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com