বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ: আটক ১

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৫০ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়া শেরপুরের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ধর্ষক মজনু মিয়া (২৩) কে আটক করেছে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির আরশেদ চৌকিদারের ছেলে মজনু মিয়া কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই গৃহবধুর স্বামী গত বৃহস্পতিবার সকালে মির্জাপুর বাজারে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গেলে দুপুর ১২টার দিকে ওই গৃহবধু তার ঘরে একমাত্র শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে মজনু মিয়া তার ঘরে ঢুকে গৃহবধুর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ওই গৃহবধু ঘুম থেকে জেগে গেলে ধর্ষক মজনু মিয়া তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য আবারো হুমকি দিয়ে চলে যায়। পরে তার স্বামী বাড়িতে আসলে এ বিষয়টি নিয়ে আলোচনা করে ওইদিন রাতে শেরপুর থানায় ধর্ষিতা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা করে। পরে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকের বাড়ি থেকে মজনু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com