বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে প্রেমিককে বিয়ে করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে বিধবার আত্মহত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩০৪ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরের সাধুবাড়ী এলাকায় পরকীয়া প্রেমিকে বিয়ে না করতে পেরে মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে পারভীন বেগম (৩৫) নামের এক বিধবা নারী আত্মহত্যা করেছে।

জানা যায়, উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী পারভিন বেগম স্বামীর মৃত্যুর পর একই ইউনিয়নের খন্দকার টোলা গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাজির হোসেন(৪৫) সাথে পরকীয়ার সম্পর্ক হয়। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পর ৬ জুলাই মঙ্গলবার বিকেলে প্রেমিক নাজির হোসেন কে বিয়ের কথা বলে পারভিন বেগম। কিন্তু প্রেমিক বিয়ে করতে অস্বীকার করে। এতে সে ক্ষুব্ধ হয়ে অভিমান করে বিকেল ৪ টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে খন্দকার টোলা দক্ষিনপাড়া গ্রামে তার চাচা জয়নালের বাড়িতে আসে। সেখানে অসুস্থ্য হয়ে পরলে চাচা জয়নাল ভাতিজি পারভিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বগুড়া যাওয়ার পথে সন্ধ্যায় সে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com