বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন গ্রেফতার-২

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৬৪৯ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরের শরিফপুর গ্রামের যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় ২৬ জুলাই রবিবার রাতে স্ত্রী বাদী হয়ে থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের উজ্জল সরকারের মেয়ে মোছা. অন্তরা খাতুনের সাথে দুই মাস পূর্বে পার্শ্ববর্তী বিশালপুর ইউনিয়নের শরিফপুর গ্রামের শফিক সেখের ছেলে মো. সাব্বিরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাব্বির ও তার পরিবারের লোকজন নববধূর কাছে এক লক্ষ টাকার যৌতুক দাবি করে। নববধূ কিছু দিন আগে বাবার বাড়ি থেকে ৩০ হাজার টাকা এনে দেয়। বাকী ৭০ হাজার টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী সাব্বির ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। নির্যাতন সহ্য করতে না এরই একপর্যায়ে গত ১৪ জুলাই বিকাল ৩ টার দিকে স্বামী সাব্বির সেখ শ্বশুড় শফিক সেখ ও ফুফু শাশুড়ি ওই নববধূকে মারধর করে এতে সে গুরুত্বর আহত হন। শ্বশুড় বাড়ির আশে-পাশের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। এ ঘটনায় নববধূ মোছা.আন্তরা খাতুন বাদী হয়ে গত রোববার শেরপুর থানায় স্বামী, শ্বশুড় ও ফুফু শ্বাশুড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ১১/গ/৩০, মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশের এসআই সাইফ আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার মধ্য রাতে নাইশিমুল বাজার এলাকা থেকে স্বামী ও শ্বশুড়কে গ্রেফতার করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নির্যাতন মামলার আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com