বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে ২৬ পিচ বিদেশী বিয়ার ক্যান উদ্ধার: আটক ১

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৮৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে ২৬টি বিদেশী বিয়ার ক্যান সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ আগস্ট রাতে শেরপুর পৌর এলাকার দক্ষিণ সাহাপাড়ায় এ অভিযান পরিচালনা করেন শেরপুর থানা পুলিশ।

জানা যায়, উপজেলার শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ সাহাপাড়া মহল্লার মৃত ভোলানাথ দাস এর ছেলে মাদক ব্যবসায়ী শ্রী অনুপম দাস ওরফে তুলিপ (৪৬), কে তার বসত বাড়ির হেফাজতে থাকা ২৬ টি কালো রংয়ের বিদেশী বিয়ার ক্যান বেলজিয়াম বিয়ার বøাক বেভিল এলসি ১৬% ভোল্ড, মেড ইন বেলজিয়াম উদ্ধার করে। এস. আই (নিঃ) মোঃ সাচ্চু বিশ্বাস, সঙ্গীয় এএসআই(নিঃ) নয়ন কুমার দাস, এএসআই(নিঃ) মোঃ আমিনুর গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আগস্ট রাতে এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে, অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরো বলেন বগুড়া জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্য জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিবিএম সেবার সার্বিক দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com