বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে ৩৩৩ এ কল পেয়ে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৪ বার পঠিত
dav

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- ৩৩৩ এ কল পেয়ে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বগুড়ার শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম। (৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় থেকে খাদ্য সামগ্রীগুলো তাদের তুলে দেয়া হয়।

উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী বলেন, ২০২১-২০২২ অর্থবছরে  কোভিড-১৯ এর চলমান সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়েরর মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে  ৩৩৩  ফোন নম্বরে অনুরোধকারীদের ত্রাণ সহায়তা  দেওয়ার ব্যবস্থা গ্রহন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাঁর এ মহৎ উদ্যোগ বাস্তবায়নের নিরিখে ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা  চেয়েছেন এমন  ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ত্রাণ সহায়তা  দেওয়ার এটি একটি মহৎ উদ্যোগ। এ পর্যন্ত শেরপুর উপজেলায় ১৪০ জন হত দরিদ্র অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। যারা ৩৩৩ এ কল দিয়ে খাদ্য সহায়তা চাচ্ছেন তাদের উপজেলা পরিষদ কার্যালয়ে ডেকে এনে ইউএনও মহোদয় নিজের হাতে বিতরণ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রাশেদুল হক, জাহাঙ্গীর ইসলাম, আরিফুজ্জামন হীরা, শেরপুর থানার এএসআই মো. খায়রুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com