বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদককে বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার পঠিত

বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুর উপজেলার আ.লীগের সাধারণ সম্পাদক মো.আহসান হাবিব আম্বিয়াকে বহিস্কারের দাবিতে খানপুর ইউনিয়ন আ.লীগের শতশত নেতকর্মীরা 26 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

প্রতিবাদ সভায় সদ্য বহিস্কৃত খানপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বক্তব্যে বলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বিয়া প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনা সরকারের নামে অশোভন বক্তব্য এবং তার নিজ ভাই শেরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক পিয়ার হোসেন পিয়ারের পক্ষে ইউপি নির্বাচনে গোপনে ঘোড়া মার্কায় ভোট করে তাকে বিজয়ী করে এবং সরকার দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের পরাজয় ঘটে। স্বাধীনতার পর থেকে এই ইউনিয়নে আ.লীগ ছাড়া কেউ বিজয়ী হতে পারে নি। তিনি আরো বলেন, আগামী ৭ দিনের মধ্যে জেলা ও কেন্দ্রীয় আ.লীগের নীতি নির্ধারকরা তাকে বহিস্কার না করলে খানপুর বাসীদের নিয়ে আরও বিহত্তর আন্দোলন গড়ে তুলবো ও উপজেলা ঘেরাও করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com