বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুর পৌরসভায় চলতি অর্থবছরে প্রায় ৬৫ কোটি টাকার বাজেট পেশ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৫৭ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- শেরপুর পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট অধিবেশনে ৬৪ কোটি ৯১ লক্ষ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) বেলা ১১ টার দিকে পৌরসভার হল রুমে মেয়র মো. জানে আলম খোকা এ বাজেট পেশ করেন।

উক্ত বাজেট অধিবেশনে চলতি অর্থবছরে আয় ধরা হয়ছে ৬৪ কোটি ৯১ লক্ষ ৪০ হাজার টাকা আয় ধরা হয়েছে। যার মধ্যে রাজস্ব খাতে, উন্নয়ন সহায়তা মুঞ্জুরী, মিউনিসিপ্যাল গর্ভানেস সার্ভিসেস (এমজিএসপি), জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, কোভিড-১৯ ও ডেঙ্গু মোকাবেলা সরকারি সহায়তা ও বৃহত্তর পাবনা-বগুড়া গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ ইত্যাদি প্রকল্প থেকে। অর্থ বছরে আয়ের সমপরিমান ৬৪ কোটি ৯১ লক্ষ ৪০ হাজার টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে বলে প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে। বাজেট অনুষ্ঠনে পৌর মেয়র মো. জানে আলম খোকা পৌরসভার উন্নয়নে যে বাজেট পেশ করা হয়েছে, তা পৌরসভার সার্বিক উন্নয়ন কাজে বাস্তবায়ন করা হবে বলে অঙ্গীকার ঘোষণা করেন।

পৌর উপ-সহকারি প্রকৌশলী হুমায়ন কবীরের সঞ্চালনায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, কাউন্সিলর নিমাই ঘোষ, মহিলা কাউন্সিলর শারমিন আকতার, সচিব মো. ইমরোজ মুজিব। এসময় অন্যান্যদের মধ্যে কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, চন্দন কুমার দাস রিংকু, ফিরোজ আহম্মেদ জুয়েল, মাসুদ রানা, ফারুক ফয়সাল, মহিলা কাউন্সিলর করুনা রানী, মমতাজ বেগম রুবিসহ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও পৌর বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com