বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুর পৌর কাউন্সিলরের নির্দেশে সরকারি গাছ কর্তন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৫০ বার পঠিত
dav

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব ঘোষপাড়া এলাকায় কমিশনার নিমাই ঘোষের নির্দেশে পৌরসভার রাস্তার ইউক্যালিপ্টাস গাছ কর্তন করা হয়েছে। ১১ জুলাই রোববার সকাল থেকে এই গাছ কর্তন করা হয়। তবে পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর সভার পূর্ব ঘোষপাড়া এলাকার মৃত সুধীর পোদ্দারের ছেলে নারু পোদ্দার প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৫ টি ইউক্যালিপ্টাস গাছ কর্তন করেছে। কর্তনকৃত গাছ খুব দ্রæত সড়িয়ে ফেলতে ৬ জন শ্রমিক কাজ করছে। এই গাছগুলো কাটার জন্য পৌরসভা থেকে কোন টেন্ডার আহবান করা হয়নি। বহুদিন পূর্বে ৩ নং ওয়ার্ড কমিশনার নিমাই ঘোষ গাছগুলো লাগিয়েছিলেন বলে দাবি করেন নারু পোদ্দার।

এলাকাবাসীরা বলেন, এই রাস্তার উন্নয়ন মূলক কাজ করার কারণে রাস্তার গাছগুলো এভাবে কাটার জন্য বলেছেন কমিশনার নিমাই ঘোষ। তাছাড়া পৌরসভার কেউই এই রাস্তা দেখতে আসেনি বা গাছগুলো কাটার তদারকি করতে দেখিনি।

এ ব্যাপারে নারু পোদ্দার বলেন, কমিশনার নিমাই ঘোষ এই গাছগুলো লাগিয়েছিলেন। তাই তিনি আমাকে গাছগুলো কেটে নিতে বলেন। দামের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন কমিশনার দামের কথা বলতে নিষেধ করেছেন।

এ ব্যাপারে কাউন্সিলর নিমাই ঘোষ সাংবাদিকদের বলেন, গাছগুলো পৌরসভার নয়। সড়কের পাশে আমারসহ অন্যান্য ব্যক্তির জায়গা রয়েছে। তাই নারু পোদ্দার কে ওই গাছগুলো কেটে নেয়ার জন্য মৌখিকভাবে বলেছি।

এ প্রসঙ্গে পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, কোন রাস্তার গাছ কাটা সম্পর্কে আমার জানা নেই। এছাড়া এ ব্যাপারে কোন মিটিংও করা হয়নি। রাস্তা নির্মাণ বা মেরামতের বিষয়েও কোন আলোচনা হয়নি।

এ ব্যাপারে পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা বলেন, শহরের পূর্ব ঘোষপাড়া এলাকায় কিসের গাছ কাটা হয়েছে তা আমার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com