বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শ্রীপুর উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দদের সাবেক রাষ্ট্রপতি এরশাদের কবর জিয়ারত ও বৃক্ষরোপণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপন করেছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

গতকাল সোমবার সকালে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি অঙ্গনে আসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের কবরে প্রতি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে এরশাদের সমাধি অঙ্গনে একটি বৃক্ষ চারা রোপন করেন।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মন্ডল, সদস্য সচিব অধ্যাপক সাইফুল ইসলাম,র্ শ্রীপুর পৌর শাখার আহবায়ক আলমগীর চিসতি,র্ শ্রীপুর পৌর শাখার সদস্য সচিব মাহবুব আলম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ কিবরিয়া, জাতীয় যুব সংহতি গাজীপুর জেলার সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির শিকদার, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, জাতীয় যুবসংহতি শ্রীপুর উপজেলার আহবায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব রায়হান মোল্লা, শ্রীপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ফোরকান মিয়া, জাতীয় যুব সংহতি রাজাবাড়ি ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান, গাজীপুর জেলা জাতীয় মৎস্যজীবি পার্টি আহবায়ক রিপন মাহমুদ, মাওনা ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা যুবনেতা রাশিদুল, সাইফুল, রিফাত, ইব্রাহিম, মোশারফসহ অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মন্ডল। পরে এরশাদের সমাধি অঙ্গনে একটি বৃক্ষের চারা রোপন করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com