বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ষড়যন্ত্র রুখে দিয়ে সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে- গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২৮৪ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- ষড়যন্ত্র রুখে দিয়ে সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আধুনিক বাংলাদেশে এই ধর্মীয় উগ্রতা ও মৌলবাদীরা যে আস্ফালন দেখাচ্ছে এটা কখনও কাম্য নয়। কারণ বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের লোকদের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস কাজ করছেন এবং ধর্মীয় কর্মকা-কে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন। ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্ত: ধর্মীয় সম্প্রীতি বিষয়ে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার লুৎফর রহমান ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ। এর আগে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরন করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com