বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাঘাটায় সিলিং ফ্যানে শাড়ি পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৬০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ।- গাইবান্ধার সাঘাটায় রত্না আক্তার রাখি (২৫) নামে এক গৃহবধূ পরনের শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার হবিবের বাইগুনী গ্রামের আতাউর রহমান দুলুর মেয়ে রত্না আক্তার রাখিকে পাঁচ মাস পূর্বে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আবু তালেবের ছেলে রাশেদুজ্জামান রাশেদ সাথে বিয়ে হয়। গতকাল সোমবার রাতে স্বামীর বসত ঘরের দরজা বন্ধ করে থাকেন। শাশুড়ী সাবিনা ইয়াসমিন ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পান রত্না আক্তার সিলিং ফ্যানে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে সাঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
সাঘাটা থানার এসআই তফিজ বলেন, প্রাথমিক ভাবে ইউডি মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com