বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাদুল্লাপুরের  চারশত কম্বল বিতরণ করা হয়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল|-জেলার সাদুল্লাপুর  উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
১৫ জানুয়ারী সোমবার বিকালে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, এই তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন যাপন করছে। এ প্রেক্ষিতে রসুলপুর ইউপির ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থদের মাঝে ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতের মধ্যে শীত বস্ত্র নিতে ছুটে আসা গরীব ও দুস্তরা কম্বল পেয়ে স্বস্তি পাবেন বলে আশা ব্যক্ত করেন এই ইউপি চেয়ারম্যান।
রসুলপুর ইউনিয়নের রমা রাণী, সোহাগী, নুরজাহান, জোহরা, ফুলজান, তছলিমা সহ অনেকে কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, কনকনে ঠাণ্ডায় যখন কাহিল, এই সময়ে এই কম্বল আমাদের খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পামু। রসুলপুর ইউপি চেয়ারম্যান সবার বিপদ-আপদে পাশে থাকে আল্লাহ তার ভাল করুন এমনটি বলছিল শীত বস্ত্র পাওয়া ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন, ইউপি সচিব ইউনুছ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হালিমা খাতুন, নুরজাহান বেগম, ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার বৃন্দ, ইউপি সদস্যগণ, উদ্যোক্তা জাকারিয়া হাবীব জাহাঙ্গীর, গ্রাম পুলিশ, মান্যগন্য ব্যক্তিবর্গসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com