মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

সাদুল্লাপুরে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৬৬২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।-  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের একদিন পর নদী থেকে আলী শেখ (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ২৬ জুলাই রোববার  সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আলী শেখ মহেশপুর গ্রামের হারুন শেখের ছেলে।

স্বজনরা জানান, শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে মহেশপুর এলাকার নলেয়া নদীতে গরুকে গোসল করতে নিয়ে যায় আলী শেখ। কিছুক্ষণ পর গরুটি বাড়ি ফিরে আসলেও, আলী শেখ বাড়িতে ফিরেনি। এরপর তাকে খোঁজাখুঁজি করা হয়। ওই নদীর পানিতে ডুবে যাওয়ার সন্দেহে রোববার সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে আলী শেখের মরদেহ উদ্ধার করেন। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উজ্জ্বল মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com