বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাদুল্লাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনতাই

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫১০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের বিকাশ এজেন্ট ও টেলিকম ব্যবসায়ী আফছার আলীকে (৩৬) কুপিয়ে অজ্ঞান করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন ছিন্তায়ের ঘটনা ঘটে।

এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) সাদুল্লাপুর থানা একটি সাধারণ ডায়েরী করা হয়।আফছার আলী উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সাদুল্লাপুর শহরের খান সুপার মার্কেটের নিশাদ টেলিকমের দোকান ও বিকাশ এজেন্ট ব্যবসা করে আসছিলেন আফছার আলী। এরই মধ্যে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে ভ্যানযোগে বাড়ি ফিরছেলেন তিনি। পথি মধ্যে সাদুল্পুলাপুর-মাদারগঞ্জ পাকা সড়কের তরফ বাজিত এলাকাস্থ আফসার উদ্দিন মোমোরিয়াল স্কল সংলগ্নস্থানে ভ্যান থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আফছার আলীকে আটকিয়ে গাছের ডাল দিয়ে বেধরক মারপিটে করে। এর আঘাতে মাথা ফেটে যায় তার। এমতাবস্থা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার ব্যাগে থাকা নগদ ১ লাখ ২০ টাকা ও ৫ টি মোবাইল ফোন ছিন্তাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে আফছার আলীর গোংরানি শব্দ শুনে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার মাথার ক্ষত স্থানে ৬ টি সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসকরা জানান। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনায় রোববার থানায় একটি জিডি করেছে আফছার আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com