বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাদুল্লাপুরে বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীসহ আওয়ামী লীগ থেকে চারজন বহিষ্কার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২২৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম।- গাইবান্ধার সাদুল্লাপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপরীতে (বিদ্রোহী) প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম ও জাতীয় শ্রমিক লীগের নেতা মাহফুজার রহমানকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত (বিদ্রোহী) প্রার্থী নজল হোসেনের পক্ষে নির্বাচনী কর্মকান্ডে অংশ নেয়ায় খোর্দ্দকোমরপুর ইউনিয়নের চার নেতাকে বহিস্কার করা হয়েছে।
এরমধ্যে তরিকুল ইসলাম ২নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া মাহফুজার রহমান ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তিনি জাতীয় শ্রমিক লীগের ভাতগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বহিষ্কৃত নেতারা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসেন, ১ নং ওয়ার্ড সভাপতি ওয়াহেদুর রহমান চৌধুরী (রোজ), ৯ নং ওয়ার্ড সভাপতি ইসমাইল গাছু ও ৩ নং ওয়ার্ড সভাপতি আবদুস সোবহান। এরমধ্যে নুরুল হোসেন বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী নজল হোসেনে বড় ভাই। এছাড়া আবদুস সোবহান স্বতন্ত্র প্রার্থী সামিউল ইসলামের বড় ভাই।মঙ্গলবার ২৫ জানুয়ারি দুপুরে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া খন্দকার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা ও জেলা আওয়ামী লীগের সম্মতিক্রমে ইউপি নির্বাচনে দলের প্রার্থীর বিপরীতে প্রতিদ্ব›িদ্বতাসহ তাদের পক্ষে থাকায় ছয় নেতাকে বহিষ্কার করা হয়। এরআগেও গত ১৭ জানুয়ারি একই অভিযোগে বহিষ্কার করা হয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকে। এ নিয়ে সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে মোট ১৭ নেতাকে বহিষ্কার করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com