মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণের পর পুত্রবধূর শ্লীলতাহানি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পঠিত
গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হলুদখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।
এ ঘটনার দু’দিন পর ধর্ষক আইয়ুব আলীর ছোট ভাই শহিদুল ইসলাম ওই ধর্ষিতার পুত্রবধূকে মারধর ও শ্লীলতাহানি করেছে মর্মে অভিযোগ রয়েছে। পৃথক এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনসহ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন জানিয়েছেন- এ ঘটনার বিরুদ্ধে থানায় মামলা দায়েরএর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের ওই পুত্রবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে আইয়ুব আলীর বাড়িতে মারধরের পর শ্লীলতাহানি করেছে শহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে আলীনগর গ্রামের এক বৃদ্ধা নারী (৬৮) পাশের কৃষি মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে যান। এ সময় একই গ্রামের আকবর আলীর ছেলে আইয়ুব আলী ওই বৃদ্ধার মুখে গামছা এবং হাত রশি দিয়ে বেঁধে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর এলাকার লোকজন ওই বৃদ্ধার কান্নার শব্দ শুনতে পায়। তখন ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। এ ঘটনায় ধর্ষিতার ছেলে থানায় মামলা করলে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তের পরিবার।

এরই একপর্যায়ে মঙ্গলবার (২০ অক্টোবর) ধর্ষক আইয়ুব আলীর ছোট ভাই শহিদুল ইসলাম ওই বৃদ্ধার পুত্রবধূকে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে মারধর ও শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এরই মধ্যে উত্তেজিত জনতা দলবদ্ধ হয়ে ওই ধর্ষকের বাড়ি ঘেরাও করে শহিদুল ইসলামের পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। তখন অভিযুক্ত শহিদুল ইসলামসহ আনজুয়ারা বেগম ও মিনারা বেগমসহ তিনজনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসাথে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com