বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে গরু চোর আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৮৫ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে তাসরিফ হোসেন (২১) নামের এক গরু চোরকে থানা পুলিশ আটক করেছে । আটককৃত গরু চোর উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের মৃত আজিরউদ্দীন চৌধুরীর ছেলে বলে জানা গেছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের মৃত খয়বর আলীর ছেলে মমতাজউদ্দীন গত ১৬ আগষ্ট দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় তার গোয়াল ঘরে তার তিনটি গরু বেঁধে রাখেন। মমতাজের ছেলে রাত পৌনে ১২ টার দিকে বাড়ী ফিরে গোয়াল ঘরের দরজার চাটাই সরানো দেখতে পায়। পরে গোয়াল ঘরে একটি গরু না থাকায় স্থানীয় লোকজনকে ডেকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে উপজেলার নিশ্চিন্তপুর মোড় এলাকায় উক্ত গরু চোর তাসরিফকে কর্দমাক্ত অবস্থায় দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।
এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গরু চুরির বিষয়টি স্বীকার করে। এবং সরাইগাছী গরু নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে গরু ছেড়ে পালিয়ে এসেছে বলেও সে জানায়। তার দেওয়া তথ্য মতে ভিকনা মোড়ে খোঁজ করারর সময় চেকপোস্টে অবস্থান রত পুলিশের নিকট স্থানীয়রা ওই গরুটি পায়। পরে মমতাজউদ্দিন বাদী হয়ে ১৭ আগষ্ট সকালে সাপাহার থানায় এজাহার দাখিল করলে গরু চোর তাসরিফকে আটক করে থানা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com