বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে দেড় কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৪৯ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে দেড় কেজি গাঁজা সহ পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলো উপজেলার আইহাই দিঘী পাড়া গ্রামের আব্দুল হামিদ এর ছেলে সেলিম (৩৩) ও জয়দেবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নাঈমুল হক (৩২)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মানিক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার জবাই ব্রিজ এলাকায় অভিযান চালায়।

এসময় সন্দেহ জনক অবস্থায় মাদক ব্যবসায়ী সেলিশ ও নাঈমুল কে আটক করে তাদের দেহ তল্লাসী করে তাদের নিকট থেকে অভিনব কায়দায় কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরদিন বৃহস্পতিবার সকালে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com