বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৫৫ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে আলোচনা সভা ও গরীব অসহায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পুষ্টি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহাকরী কমিশনার (ভ‚মি) সোহরাব হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগন। আলোচনা সভা শেষে প্রায় ১০০জন অসহায় এতিম শিশু সহ অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com