বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৩৫ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের প্রাণীসম্পদ বিভাগকে এগিয়ে নিতে নওগাঁর সাপাহারে ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এর প্রাণীসম্পদ প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বরে এক আলোচনা সভা ও সফল খামারিদের পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে আমিষ উৎপাদনে দেশে দুধ,ডিম ও মাংশ উৎপাদন তথা গবাদী পশু-পাখি পালনে ব্যাপক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রাণিসম্পদ বিভাগ। এজন্য এই বিভাগকে দ্রæত উন্নয়নশীল করতে ইতোমধ্যেই প্রধান মন্ত্রী দেশের অসংখ্য খামারীদের প্রণোদনা দিয়ে সহায়তা করেছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা: আশিষ কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদ্বয় প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com