বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে মোটরসাইকেল ছিনতাই চালকসহ আহত-২

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৯৫ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর-খন্জনপুর পাকা সড়কের মাইপুর ব্রিজের নিকট থেকে চালকের হাত পা বেঁেধ রেখে দুর্বৃত্তের দল একটি মোটর সাইকেল ছিনিয়ে গেছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার কোচকুড়লিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর-রশিদ (৩৭) মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় মাইপুর ব্রিজের নিকট পৌঁছলে ৮/১০ জনের একটি ছিনতাইকারীর দল তাদের গতিরোধ করে। এ সময় দুবৃত্তরা মোটরসাইকেল চালকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে হারুন অর-রশিদ ও একই গ্রামের সাইফুল ইসলাম রয়েল (৪৩) মাটিতে লুটিয়ে পরে। এসময় ছিনতাইকারীরা আহতদের পড়নের শার্ট খুলে তাদের হাত বেঁধে ফেলে রেখে নওগাঁ-হ-১৪-০৭৪৩ নম্বরের বাজাজ ডিসকভার ১২৫ সিসি কালো লাল রং এর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। প্রায় এক ঘন্টা পর একে অপরের প্রচেষ্টায় তারা হাতের বাঁধন মুক্ত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে রাত ৯টায় সাপাহার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে। আহত হারুন অর-রশিদ ৩নং গোয়ালা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম রয়েল ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com