বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৬১ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার হোসাইন আবির(২২) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই হারুন অর রশিদ বেপারীর নেতৃত্বে থানা পুলিশ সদরের তিলনা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসাইন আবির এর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে দায়েরকৃত একটি মামলায় বিজ্ঞ আদালত গত ২০১৯ইং সালে তাকে দুই  বছরে সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষনার পর থেকে আনোয়ার হোসাইন আবির পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসাইন আবির উপজেলার পিছলীডাঙ্গা মলপাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে। পরদিন রোববার সকালে থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com