বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে সাংবাদিকের বাগানের অর্ধশত আমগাছ কেটেছে দুর্বৃত্তরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩০৭ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে সাংবাদিক প্রদীপ সাহার আম বাগানের প্রায় অর্ধশত আম গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে । ঘটনাটি গত শুক্রবার রাতের কোন এক সময় ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। বাগানের মালিক দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক প্রদীপ সাহা জানান,প্রায় এক বছর পুর্বে উপজেলা সদরের কড়লডাঙ্গা লালমাটিয়া গ্রামের পাশে তিনি এক বিঘা জমিতে ১২৫টি বারী-৪ ও আম্রপলী পালী জাতের আম গাছের চারা রোপন করেন। গত ২১ এপ্রিল বুধবার বিকেলে বাগান দেখতে গিয়ে দেখে যে ওই গ্রামের জৈনক মোন্তফার দুটি ছাগল বাগানে ঢুকে আম গাছ খেয়ে ফেলছে। একটি ছাগল ধরে প্রচলিত আইন অনুযায়ী তিনি স্থানীয় খোয়াড়ে দেয়। শনিবার সকালে বাগানে গিয়ে দেখেন তার ৫০টি আম্রপলী  গাছ কেটে ফেলা হয়েছে এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পারিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com