বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে সূর্যমূখী কিন্ডার গার্টেন স্কুলের শুভ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৮ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলার মধইল বাজারে “সূর্যমূখী কিন্ডারগার্টেন” স্কুলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলার আই হাই ইউনিয়নের মধইল বাজারে সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান পরিচালক মনিরুল ইসলাম (মনির) এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, আইহাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান,পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া,পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার,আইহাই ইউপি আওয়ামীলীগের সভাপতি সাদেকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল,সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের সহকারী পরিচালক মিজানুর রহমান ,প্রধান শিক্ষক ইসরাইল হোসেন। উক্ত সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের উদ্বোধণী অনুষ্ঠানে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গ গণ্যমান্য ব্যাক্তিগণ,সহ কোমলমতি শিক্ষার্থী ও তাদের অবিভাবক গণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com