বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৩৬ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে জান্নাতুন (১৩) নামে ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ এলাকাবাসী উদ্ধার করেছেন । ঘটনাটি রোববার দুপুরে উপজেলার কোচকুড়িলিয়া দক্ষিণ পাড়া গ্রামে ঘটেছে। নিহত জান্নাতুন কোচকুড়িলিয়া পশ্চিম পাড়ার জাহিদুল ইসলামের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোচকুড়িলিয়া দক্ষিণ পাড়া গ্রামে প্রায় ৬/৭ বছর যাবৎ জান্নাতুন নানার বাড়ীতে থেকে লেখা পড়া করতো । ঘটনার দিন বাড়ীর সদর দরজায় তালা লাগিয়ে তার নানা সাহেব আলী স্থানীয় দিঘী পাহারা দিতে যায়। তার নানী ও তাকে রেখে প্রতিদিনের মত গবাদি পশুর জন্য ঘাঁস কাটতে মাঠে যায়। এসময় বাড়ীর বাহিরে থাকা জান্নাতুন তার নানার কাছ থেকে বাড়ীর চাবি নিয়ে বাড়ীতে আসে।

পরবর্তী সময়ে তার নানা দুপুর দেড়টার দিকে বাড়ীতে আসলে দরজা ভিতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় তিনি তাদের শয়ন ঘরের তালার তীরের সাথে ওড়না পেঁচিয়ে জান্নাতুনকে ঝুলতে দেখে। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে তার ওড়না কেটে লাশ নিচে নামায়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমান মুকুল জানান, ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক মেয়েটার কিছুটা মানসিক সমস্যা ছিলো বলে এলাকাবাসীর কাছে শুনলাম । মানসিক কারনে তার মৃত্যু হতে পারে বলে সকলের ধারণা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com