বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে ৩০০ পিস টাপেন্টা ট্যাবলেট সহ কুখ্যাত দুই মাদক পাচারকারী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৯৩ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে ৩০০শ পিস নেশা জাতীয় টাপেন্টা ট্যাবলেট সহ ২জন কুখ্যাত মাদক পাচারকারীকে বিজিবি আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা মাদক পাচারকারীগণ হলো উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের আব্দুল গণির ছেলে আব্দুস সাত্তার ওরফে বাবু (৩০) ও একই গ্রামের মৃতঃ ইসরাইলের ছেলে মাসুদ রানা (৩৫)।

এলাকাবাসী সুত্রে জানাগেছে রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আদাতলা সীমান্ত এলাকার জালশুকা গ্রামে সন্দেহ জনক ভাবে ওই দুই মাদক পাচারকারী ঘোরাফেরা করতে থাকে। এ সময় পাতাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীগণ তাদের কে আট করে বিজিবির টহলদলকে অবগত করে। সংবাদ পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌছে আটকৃতদের জিজ্ঞাসা বাদ সহ তাদের দেহ তল্লাশি করে তাদের নিকট থেকে ৩০০ পিস নেশা জাতীয় টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি তাদের কে আদাতলা ক্যাম্পে নিয়ে আসে ও রাতেই মাদক সহ আটককৃতদের সাপাহার থানায় সোপর্দ করে। পর দিন সোমবার আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৪২(১)/৪১ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com